
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ১০:০৫ পূর্বাহ্ণ
ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন রাজ্যগুলো জরুরি অধিবেশন ডেকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবায় অতিরিক্ত বরাদ্দ দিচ্ছে। অন্যদিকে রিপাবলিকান রাজ্যগুলো শান্ত থেকে অপেক্ষা করছে, পরিস্থিতি কী দাঁড়ায় তা দেখার জন্য।
ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আলবুকার্কি ও স্যাক্রামেন্টো পর্যন্ত—আমেরিকার অঙ্গরাজ্যগুলোতে এখন রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে আলোচিত আইন, “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট”। ফেডারেল পর্যায়ে কর-ছাড় ও ব্যয় কমানোর এই আইনের বাস্তব প্রভাব নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন রাজ্যগুলো জরুরি অধিবেশন ডেকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবায় অতিরিক্ত বরাদ্দ দিচ্ছে। অন্যদিকে রিপাবলিকান রাজ্যগুলো শান্ত থেকে অপেক্ষা করছে, পরিস্থিতি কী দাঁড়ায় তা দেখার জন্য। নিউ মেক্সিকোর উদ্যোগনিউ মেক্সিকো বুধবার থেকে একটি বিশেষ আইনসভা অধিবেশন শুরু করেছে। গভর্নর মিশেল লুজান গ্রিশাম স্পষ্ট ভাষায় বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের বিপর্যয়কর বিল থেকে সৃষ্ট ক্ষতি ঠেকাতে আমাদের proactive হতে হবে।” অধিবেশনে খাদ্য সহায়তা, গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার) ভিত্তিক স্বাস্থ্যবীমায় ভর্তুকি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ৭৫,০০০ বাসিন্দা এই বীমার আওতায় আছেন, তবে ফেডারেল ভর্তুকি এ বছর শেষ হয়ে যেতে পারে। ডেমোক্র্যাট সিনেট নেতা পিটার ওয়ার্থ বলেছেন, “আমরা বসে থাকতে পারি না। আমাদের হাতে তেলের রাজস্ব থেকে বাড়তি আয় আছে, সেটাই এখন জনগণকে রক্ষা করতে ব্যবহার করতে হবে।” নিউ মেক্সিকো আগামী বছরগুলোতে কর-কাটছাঁটে বার্ষিক প্রায় ২০০ মিলিয়ন ডলার…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
দোহায় বিমান হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইল নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রীকে দোহায় সংঘটিত সেপ্টেম্বরের বিমান হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে একটি কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে। গত ৯ সেপ্টেম্বর ইসরায়েল দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে “একতরফা হামলা” বলে আখ্যা…
