← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৩ সেপ্টেম্বর
০৫ সেপ্টেম্বর › English
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী বিরোধী কোটায় চেয়ারম্যান, কিন্তু পুনর্বাসন শুধু আওয়ামী লীগ

CSB News USA · ০৯:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক সেবার প্রতিষ্ঠান হলেও এর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ দিনদিন স্পষ্ট হচ্ছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকেই আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন, বিতর্কিত নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যত একপক্ষীয় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। এতে সোসাইটির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে মানবিক কর্মকাণ্ডও বিতর্কের মুখে পড়ছে।

আওয়ামী বিরোধী কোটায় চেয়ারম্যান, কিন্তু পুনর্বাসন শুধু আওয়ামী ঘনিষ্ঠদের—প্রশ্ন উঠছে চেয়ারম্যান কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটিতে ব্যাপক রাজনৈতিক পুনর্বাসন, আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতি ও বদলির অভিযোগে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সোসাইটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তার ব্যক্তিগত সহকারী (পিএস) সোহাগ মিয়া, উপ-মহাসচিব সুলতান আহমেদ ও পরিচালক ডা. শাহানা জাফরকে নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গঠন করেন। এই সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী আমলে রাজনৈতিক প্রতিহিংসায় চাকুরীচ্যূত ১৭ জন কর্মকর্তাকে পূনর্বহালের নামে চলছে নানান নাটক। তার মধ্যে বঙ্গবন্ধু পরিষদের ৪১ নং সদস্য জনাব আজরুদ্দিন সাফদারকে ডেকে এনে চাকুরীতে পূনর্বহাল করা বর্তমানে জাতীয় সদরে প্রশাসন বিভাগের সহকারী পরিচালক। অন্যরা ফ্যাসিষ্ট বিরোধী বিধায় তাদেরকে এখনো পূনর্বহাল করা হয়নি! উপ-মহাসচিব সুলতান আহমেদকে “আওয়ামী পুনর্বাসনের মাস্টারমাইন্ড” হিসেবে উল্লেখ করা হচ্ছে। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং আওয়ামী সরকারের আমলে ২০২২ সালের ৩ নভেম্বর রেড ক্রিসেন্টে নিয়োগ পান। অভিযোগ রয়েছে, তার অবৈধ নিয়োগের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের…

বিস্তারিত পড়ুন →