← সিএসবি নিউজ ইউএসএ ‹ ৩০ আগস্ট
০৪ সেপ্টেম্বর › English
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

ট্রাম্প-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝে মোদি-চীন-রাশিয়া ঘনিষ্ঠতা

CSB News USA · ০৯:৩১ পূর্বাহ্ণ

আমরা হয়তো এক দীর্ঘ নিম্নমুখী টানাপোড়েনে আটকে পড়েছি, কারণ কোন নেতা-ই সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত উদ্যোগ নিতে আগ্রহী নন।"

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ধরে হাঁটার দৃশ্য যেন নিশ্চিত করল—যুক্তরাষ্ট্রের ভারতকে কূটনৈতিক বলয়ে টানার প্রচেষ্টা বড় ধাক্কা খেয়েছে।গত কয়েক দশক ধরে একের পর এক মার্কিন প্রশাসন ভারতকে চীন ও রাশিয়ার কৌশলগত পাল্টা ভারসাম্য হিসেবে পাশে টানার চেষ্টা করেছে। কিন্তু টিয়ানজিনে মোদির উপস্থিতি ও দৃশ্যমান বন্ধুত্ব ইঙ্গিত দেয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপেই সেই লক্ষ্য আপাতত ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের পণ্যে ৫০% শুল্ক বসানো এবং সস্তায় রাশিয়ান তেল কেনাকে প্রকাশ্যে সমালোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি, শত্রুদের একজোট হওয়াভারতের সঙ্গে সম্পর্ক যখন খারাপ হচ্ছে, তখনই চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা একসঙ্গে প্রকাশ্যে উপস্থিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে। এদিকে মোদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিচ্ছেন—মস্কোর সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে এবং বেইজিংয়ের প্রতি সন্দেহ কাটিয়ে উঠতে তিনি প্রস্তুত। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর গবেষক ও সাবেক মার্কিন কর্মকর্তা অ্যাশলি টেলিস বলেন, "আমরা হয়তো এক দীর্ঘ নিম্নমুখী টানাপোড়েনে আটকে পড়েছি, কারণ কোন নেতা-ই সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত উদ্যোগ নিতে আগ্রহী নন।" ভারতের ক্ষোভভারতের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের…

বিস্তারিত পড়ুন →