ঈদের প্রথম দিনেই ১৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির বিশেষ অভিযান

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে, ঈদের প্রথম দিনেই প্রায় ১৬ হাজার টন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মী, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে, যাতে নগরবাসীকে দুর্গন্ধ ও জনদুর্ভোগ থেকে রক্ষা করা যায়

ঈদের প্রথম দিনেই ১৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির বিশেষ অভিযান

ঈদের প্রথম দিনেই ১৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির বিশেষ অভিযান


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে, ঈদের প্রথম দিনেই প্রায় ১৬ হাজার টন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মী, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে, যাতে নগরবাসীকে দুর্গন্ধ ও জনদুর্ভোগ থেকে রক্ষা করা যায়। 

ডিএসসিসি সূত্রে জানা গেছে, কোরবানির পশু জবাই শেষ হওয়ার পর দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। প্রশাসক মো. আবদুস সালাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, প্রথম দিনের সব বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। 

এবার ঈদ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে কয়েক হাজার কর্মী মাঠে কাজ করবেন। বর্জ্য দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত ট্রাক, ডাম্পার ও কনটেইনার প্রস্তুত রাখা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে পৃথক মনিটরিং টিমও কাজ করবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। 

ডিএসসিসি আরও জানিয়েছে, নগরবাসীর সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, পলিথিনে মোড়ানো এবং সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হটলাইন ও কন্ট্রোল রুম চালু থাকবে। 

গত কয়েক বছর ধরেই ঈদের কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সফলতা দেখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর দক্ষিণাঞ্চলকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। 

সিএসবি নিউজ-এর আরও খবর