"নেত্রীর সুস্থতা জাতির জন্য বড় আশীর্বাদ” — মির্জা আসলাম আলী
বিগত দিনগুলোতে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দিনাজপুরের ফরিদপুর দারুল কোরআন মাদ্রাসা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী বলেন, নেত্রীর সুস্থতা জাতির জন্য বড় আশীর্বাদ, এবং দেশের যে কোন সংকটে তার নেতৃত্ব জনগনের আস্থার প্রতীক।
"নেত্রীর সুস্থতা জাতির জন্য বড় আশীর্বাদ” — মির্জা আসলাম আলী
দিনাজপুর: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দিনাজপুরের ফরিদপুর দারুল কোরআন মাদ্রাসা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী এ অনুষ্ঠানে বলেন,“প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া চেয়ে বলতে চাই, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে কোন সংকটে জনগনের আস্থার ছায়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রণয়নের পর থেকেই দেশের কঠিন সংকটে তিনি দাঁড়িয়েছিলেন এক আকাশসম ছায়া হয়ে। আজও বাংলাদেশ সংকট মুক্ত নয়। এই মুহূর্তে নেত্রীর সুস্থতা জাতির জন্য বড় আশীর্বাদ। আমাদের এই আস্থার বাতিঘর এখন জীবন সংকটে। সবার কাছে একটাই চাওয়া, দল-মত নির্বিশেষে আপনাদের মোনাজাতে বেগম খালেদা জিয়ার নামটি রাখুন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নুর আলম হক খোকন, স্থানীয় যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, স্থানীয় জনগণসহ অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হাফিজ ও সম্মানিত আলেমগণ। দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা এবং দেশের কল্যাণ ও শান্তির জন্য প্রার্থনা।
দোয়া মাহফিলের সমাপনী অংশে কুরআনের হাফিজ, নূরানি শিক্ষার্থীসহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বেগম জিয়ার সুস্থতা কামনা করে এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।