যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা আর বছরে দুবার বদলাবে না? সিনেটে আটকে গেল বড় উদ্যোগ
যুক্তরাষ্ট্রে বছরে দুবার ঘড়ির কাঁটা বদল বন্ধের উদ্যোগ সিনেটে আটকে গেছে। ২০২৭ সাল থেকে স্থায়ী সময় চালুর পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা আর বছরে দুবার বদলাবে না? সিনেটে আটকে গেল বড় উদ্যোগ
যুক্তরাষ্ট্রে বছরে দুবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে-পেছানোর প্রথা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ সিনেটে আপাতত আটকে গেছে। প্রতিনিধি পরিষদে জুলাইয়ে বিলটি ৩০৮–১১৭ ভোটে পাস হলেও সিনেট চলতি অধিবেশন শেষ করেছে, বিলটি নিয়ে আর ভোট হয়নি।
প্রস্তাবটি কার্যকর হলে ২০২৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় আর বছরে দুবার সময় পরিবর্তন করতে হতো না। তবে যেসব অঙ্গরাজ্য চাইত, তাদের স্থায়ী মান সময় বেছে নেওয়ার সুযোগ রাখার প্রস্তাবও ছিল।
সমর্থকেরা বলছেন, বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের কারণে ঘুমের ছন্দে ব্যাঘাত ঘটে এবং কর্মক্ষেত্র ও সড়ক নিরাপত্তায় প্রভাব পড়তে পারে। অন্যদিকে সমালোচকেরা বলছেন, সারা বছর গ্রীষ্মকালীন সময় চালু থাকলে শীতকালে সকালে অনেক দেরিতে সূর্য উঠবে। কিছু এলাকায় শীতের সকালে সূর্যোদয় সকাল ৯টার কাছাকাছি হতে পারে।
বর্তমান সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকায় ২০২৬ সালের ১ নভেম্বর আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে মান সময় চালু হওয়ার কথা।