ফেডারেল চাকরিতে ট্রাম্পের প্রতি আনুগত্যের প্রশ্ন, আদালতে বড় ধাক্কা

সরকারি চাকরির আবেদনকারীদের ট্রাম্পের নীতি সমর্থন নিয়ে প্রশ্ন করায় প্রশাসনের সিদ্ধান্ত আটকে দিয়েছেন ফেডারেল বিচারক।

ফেডারেল চাকরিতে ট্রাম্পের প্রতি আনুগত্যের প্রশ্ন, আদালতে বড় ধাক্কা

ফেডারেল চাকরিতে ট্রাম্পের প্রতি আনুগত্যের প্রশ্ন, আদালতে বড় ধাক্কা


যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি চাকরিতে আবেদনকারীদের কাছে প্রেসিডেন্টের নীতি কীভাবে বাস্তবায়ন করবেন—এমন প্রশ্ন করার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

বিচারক জর্জ ও’টুল তিনটি সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে রায় দেন। সংগঠনগুলোর অভিযোগ ছিল, এ ধরনের প্রশ্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক করে তুলছে। 

রয়টার্স জানিয়েছে, ৭০ হাজারের বেশি সরকারি চাকরির তালিকায় কোনো না কোনোভাবে প্রশ্নটি অন্তর্ভুক্ত হয়েছিল। বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি চাকরির আবেদনকারীদের কাছেও এটি করা হয়েছিল।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রশ্নটি রাজনৈতিক আনুগত্য যাচাইয়ের জন্য নয়। কিন্তু আদালত মনে করেছে, প্রশ্নটি সরকারি চাকরির নিরপেক্ষতা ও সাংবিধানিক অধিকারের বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

সিএসবি নিউজ-এর আরও খবর