
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ১১:৪৯ পূর্বাহ্ণ
ভ্রমণের আনন্দের মাঝেই হঠাৎ ভোগান্তি! দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস ফেললেন ১২৭ যাত্রী।
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়েছে বাংলাদেশ বিমানের ১২৭ যাত্রীকে। উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি ফ্লাইটটি। প্রায় সাত ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত বিকল্প উড়োজাহাজে দেশে ফিরেছেন তাঁরা। রোববার বিকেলে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানের বিজি-৩৭২ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর সেটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং ত্রুটি মেরামতের কাজ শুরু হয়। তবে মেরামতে কত সময় লাগবে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘ অপেক্ষার মধ্যে যাত্রীদের প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজনেস ক্লাসের যাত্রীরা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পান। এদিকে যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে ঢাকায় থাকা আরেকটি উড়োজাহাজ কাঠমান্ডু পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। রাতের দিকে বিকল্প উড়োজাহাজটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। পরে ওই উড়োজাহাজেই ১২৭ যাত্রীকে নিয়ে ঢাকার পথে যাত্রা শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩%, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদে সর্বনিম্ন: রয়টার্স/ইপসোস জরিপ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনযোগ্যতার হার তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে। সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের প্রেসিডেন্ট…
বিশ্ব
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ট্রাম্পের সমর্থন, শাহবাজের কৃতজ্ঞতা প্রকাশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৭ আগস্ট) শাহবাজ শরিফ বলেন, নিজেদের দেশ ও বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে…
বিশ্ব
পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে এক সপ্তাহের ছুটিতে মেয়র মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সপ্তাহের জন্য নগরীর ব্যস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে আপস্টেট নিউইয়র্কে গেছেন। রোববার, ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে তাঁর এই ছুটি। সিটি হল জানিয়েছে, ছুটির পুরো সময়টায় মামদানির কোনো জনসম্মুখের…
