← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৫ জুলাই
২৭ জুলাই › English
রবিবার, ২৬ জুলাই ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

কলম থামাতে হামলা? দুর্নীতির অনুসন্ধানে গিয়ে রক্তাক্ত সাংবাদিক

Saifur Rahman · ১০:১৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে এক সরকারি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। অভিযোগ রয়েছে, তাদের মারধর করে ক্যামেরা, ট্যাব ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত সাব-রেজিস্ট্রারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মানিকগঞ্জে এক সরকারি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। হামলায় তাদের মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি সংবাদ সংগ্রহের সরঞ্জাম, নগদ টাকা ছিনিয়ে নেওয়া, মোটরসাইকেল ভাঙচুর এবং প্রকাশ্যে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা অ্যাফেয়ার্স’-এর সম্পাদক মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ) বাদী হয়ে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বর্তমান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান (৫০), তার সহযোগী মো. আল মামুন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। আহত অপর সাংবাদিক হলেন শেখ মোখলেছুর রহমান (শহীদ), যিনি একই প্রতিষ্ঠানে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হামলার অভিযোগ অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই ২০২৬ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিক রাজু হামিদ ও শেখ মোখলেছুর রহমান মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকায় গিয়ে সাব-রেজিস্ট্রার নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে কিছু তথ্য জানতে চাইলে তিনি তথ্য দেওয়ার আশ্বাস দিয়ে তাদের…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

হুথি হামলার জবাবে সৌদির পাল্টা আঘাত, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এর কয়েকদিন আগেই তারা লোহিত সাগরে দুটি সৌদি পতাকাবাহী জাহাজে হামলা চালায়। এর জবাবে সৌদি আরব জানায়, তারা ইয়েমেনে হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে "দৃঢ়, কঠোর…