← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৬ জুলাই
১৮ জুলাই › English
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

সরকার ও সংগঠন—দুই দায়িত্বেই সমান সক্রিয় আমিনুল হক

Saifur Rahman · ১০:০৩ পূর্বাহ্ণ

একসময়ের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী এবং বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা—এই তিন পরিচয় নিয়ে রাজনীতিতে সক্রিয় আমিনুল হক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভায় সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত শক্তি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং উশৃঙ্খল আচরণের নেতিবাচক ধারণার বিপরীতে ভিন্নধর্মী নেতৃত্বের একটি উদাহরণ হিসেবে উঠে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসা এই রাজনীতিককে বিএনপির নেতাকর্মীরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে দেখছেন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন মো. আমিনুল হক। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় নেতাদের মতে, বর্তমান সময়ে আমিনুল হক কেবল একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন; বরং তিনি একইসঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতৃত্বও সফলভাবে পরিচালনা করছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি তাকে অন্যান্য অনেক রাজনৈতিক নেতার থেকে আলাদা…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নতুন নেতা

যুক্তরাজ্যের লেবার পার্টির বিশেষ সম্মেলনে শাবানা মাহমুদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে অ্যান্ডি বার্নহ্যাম লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।জাতীয় নির্বাহী কমিটির (NEC) চেয়ার শাবানা মাহমুদ জানান, নেতৃত্ব নির্বাচনের জন্য নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন যে মনোনয়নের সব…

বিশ্ব

যুক্তরাষ্ট্রের হামলা আরও বিস্তৃত, সেতু ও বিমানবন্দরেও আঘাত; পাল্টা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র শুক্রবার হামলার পরিধি আরও বাড়িয়ে সেতু ও একটি বিমানবন্দর লক্ষ্য করে আঘাত হেনেছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইরানের দাবি, তারা বাহরাইন, কুয়েত ও সিরিয়ায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে…

বাংলাদেশ

সাংহাইয়ে WAIC ২০২৬ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য মন্ত্রী

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদীয়মান প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। চীনের সাংহাইয়ে ১৭ থেকে…