← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৫ জুলাই
১৭ জুলাই › English
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

৪৫ বছর পর গ্রেফতার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি

Saifur Rahman · ১০:০২ পূর্বাহ্ণ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মেজর (অব.) মোজাফফর হোসেন। ৪৫ বছর পর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রায় ৪৫ বছর ধরে আত্মগোপনে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ে নতুন অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ১৯৮১ সালের সেই হত্যাকাণ্ড ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে তৎকালীন রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। তৎকালীন তদন্ত এবং বিভিন্ন মামলাসংক্রান্ত নথি অনুযায়ী, হামলায় অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর (অব.) মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিনের নাম উঠে আসে। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও মামলার বিবরণে উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করার পর মেজর মোজাফফর তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি…

বিস্তারিত পড়ুন →