
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Desk Report · ০৯:৪২ পূর্বাহ্ণ
সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন নাকচ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, দীর্ঘ সাংগঠনিক বৈঠকের কারণে সভা মুলতবি করা হয়েছে এবং আগামীকাল পুনরায় বৈঠক শুরু হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিরোধের খবরকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না: সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে কোনো বিরোধ হয়নি, প্রচারিত সংবাদ সত্য নয় ঢাকা, ৬ জুলাই: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দলীয় সভাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধসংক্রান্ত সংবাদকে অসত্য বলে দাবি করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর সঙ্গে তার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনো সুসম্পর্কের মধ্যেই রয়েছে। আব্দুল মোনায়েম মুন্না জানান, সম্প্রতি সংগঠনের ১০টি বিভাগীয় সাংগঠনিক টিম সপ্তাহব্যাপী সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকায় ফিরে আসে। তাদের কার্যক্রম পর্যালোচনা ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ১০টি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়ায় সভাটি দীর্ঘায়িত হয়। এ কারণে সর্বসম্মতিক্রমে সভা মুলতবি করে পরদিন বিকেল ৫টায় পুনরায় সভা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, গণতান্ত্রিক সংগঠনে বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক ও মতবিনিময় স্বাভাবিক বিষয়। পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে, তবে তা কোনোভাবেই সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ বা সাংগঠনিক সংকটের প্রমাণ নয়। আব্দুল মোনায়েম মুন্নার ভাষ্য অনুযায়ী, সভা শেষে…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
তেহরানে আয়াতুল্লাহর রাষ্ট্রীয় জানাজায় জনসমুদ্র
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ তেহরানে সমবেত হন। শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেখতে বিপুল সংখ্যক ইরানি তেহরানে জড়ো হন। কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ শাসনকারী খামেনি ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল…
খেলাধুলা
ব্রাজিলে ফুটবলই যেন মহাবিশ্বের কেন্দ্র, যুক্তরাষ্ট্রে নয়-- ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো
বিশ্বকাপের পরিবেশ পৃথিবীর সবচেয়ে সংক্রামক ও রোমাঞ্চকর অনুভূতিগুলোর একটি। কিন্তু যুক্তরাষ্ট্রে এই উন্মাদনা মূলত স্টেডিয়াম, আশপাশের রাস্তা এবং ফ্যান ফেস্টিভ্যালের মধ্যেই সীমাবদ্ধ। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ উত্তর আমেরিকার সংস্কৃতিতে ফুটবলের অবস্থান এখনও সীমিত। এটি ব্রাজিলের সঙ্গে বড় একটি পার্থক্য তৈরি করে। আমি সম্প্রতি…
