← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০২ জুলাই
০৪ জুলাই › English
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বিশ্ব

আলি খামেনির ছয় দিনের জানাজা ও দাফন অনুষ্ঠান: ইরানে লাখো-লাখো মানুষের সমাগমের প্রত্যাশা

CSB News USA · ০৯:৪০ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠান শুধু শোক প্রকাশের নয়, বরং জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং রাষ্ট্রের শক্তির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ারও একটি উপলক্ষ

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠান শুধু শোক প্রকাশের নয়, বরং জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং রাষ্ট্রের শক্তির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ারও একটি উপলক্ষ। শুক্রবার ভোর থেকেই তেহরানের বিভিন্ন সড়কে পুলিশি ব্যারিকেড, সেনা যান, ব্যানার ও পোস্টার স্থাপন শুরু হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে খামেনির শেষকৃত্য বিলম্বিত হয়েছিল। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ, যিনি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, একে "এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান" এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় জনসমাগম বলে উল্লেখ করেছেন। পাঁচ শহরে ছয় দিনের অনুষ্ঠান শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর সোমবার রাজধানীতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরবর্তী সূচি অনুযায়ী— মঙ্গলবার: পবিত্র শহর কুম। বুধবার: ইরাকের শিয়া ধর্মীয় নগরী কারবালা ও নাজাফ। বৃহস্পতিবার: জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন। উত্তরসূরি মুজতবা খামেনি অনুপস্থিত খামেনির ছেলে ও উত্তরসূরি মুজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। একই হামলায় তিনি গুরুতর আহত হন।…

বিস্তারিত পড়ুন →