← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৮ মে
১০ মে › English
শনিবার, ০৯ মে ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

খাবার

ফিটনেস সাপ্লিমেন্টে লিভারের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞ

CSB News USA · ০৪:১২ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস, দ্রুত ওজন কমানো কিংবা পেশি গঠনের নানা পরামর্শ এখন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে চিকিৎসকদের সতর্কবার্তা—অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে ফিটনেস সাপ্লিমেন্ট গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস, দ্রুত ওজন কমানো কিংবা পেশি গঠনের নানা পরামর্শ এখন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে চিকিৎসকদের সতর্কবার্তা—অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে ফিটনেস সাপ্লিমেন্ট গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. যশবন্ত এইচ এস এক সাক্ষাৎকারে বলেন, শরীরে গ্রহণ করা প্রতিটি খাবার বা সাপ্লিমেন্ট লিভারের মাধ্যমে বিপাকক্রিয়ার মধ্যে যায়। ফলে ভুলভাবে বা অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি হতে পারে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া অনেক ওভার-দ্য-কাউন্টার ফিটনেস পণ্য যথাযথভাবে নিয়ন্ত্রিত নয়। অনেক ক্ষেত্রে এসব পণ্যের উপাদান পুরোপুরি প্রকাশ করা হয় না। ফলে ব্যবহারকারীরা অজান্তেই ক্ষতিকর উপাদান গ্রহণ করছেন। অতিরিক্ত প্রোটিনেও ঝুঁকি বর্তমানে উচ্চ-প্রোটিন ডায়েট ও প্রোটিন সাপ্লিমেন্ট ফিটনেস সচেতনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন—বিশেষ করে কৃত্রিম সাপ্লিমেন্ট থেকে নেওয়া প্রোটিন—লিভার ও কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডা. যশবন্ত বলেন, শরীরের প্রয়োজনের বেশি প্রোটিন দীর্ঘদিন গ্রহণ করলে তা বিপাকীয় চাপ তৈরি করে। তাই অপ্রয়োজনে সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রাকৃতিক উৎস থেকে প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। ‘ফ্যাট বার্নার’ ও…

বিস্তারিত পড়ুন →

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের সাফল্যে আবারও চর্চায় Conrad Murray

মাইকেল জ্যাকসনের সাবেক চিকিৎসক Conrad Murray এখন নতুন এক রূপে আলোচনায় এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যের সানরাইজ শহরে তাকে দেখা গেছে লম্বা পনিটেইল ও ভিন্নধর্মী “হিপস্টার” স্টাইলে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি ডাইনারের বাইরে হাঁটতে দেখা যায় ৭৩ বছর বয়সী মারে’কে। নতুন ছবিগুলোতে তাকে বিচার চলাকালীন…

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের টিকিট ৪০ লাখ টাকা! ফিফার মূল্যবৃদ্ধিতে তীব্র বিতর্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম তিন গুণ বাড়িয়েছে FIFA। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের সবচেয়ে দামি ‘ফ্রন্ট ক্যাটাগরি–১’ টিকিট এখন বিক্রি হচ্ছে ৩২ হাজার ৯৭০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার বেশি। এর আগে একই ক্যাটাগরির সর্বোচ্চ মূল্য…