
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ০৩:৩০ অপরাহ্ণ
দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে পরিবহন, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দ্রুত বেড়ে চলেছে।
দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে পরিবহন, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দ্রুত বেড়ে চলেছে। জানা গেছে, পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিরুদ্ধে দেওয়া শাস্তির প্রতিবাদে সংশ্লিষ্ট পরিবহন ও ডিপো-সংক্রান্ত শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন। ফলে নীলফামারীসহ রংপুর বিভাগের আটটি জেলায় জ্বালানি সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোলপাম্পগুলোতে তেল না থাকায় অধিকাংশ পাম্প বন্ধ হয়ে গেছে। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না। এর ফলে বাস, ট্রাক ও ছোট যানবাহন চলাচল কমে গেছে এবং গণপরিবহন সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে, কৃষিখাতে এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। সেচযন্ত্র চালাতে ডিজেল না পাওয়ায় বোরো মৌসুমের চাষাবাদ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। একই সঙ্গে পণ্যবাহী ট্রাক চলাচল ব্যাহত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সারাদেশেই জ্বালানি সরবরাহে চাপ দেখা…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
অবৈধ মজুতকৃত হাজার হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, অবৈধ মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা হাজার হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব তেল গোপনে সংরক্ষণ করে আসছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ…
