← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৩ ফেব্রুয়ারি
২৬ ফেব্রুয়ারি › English
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটির প্রশাসকদের বৈঠক

Saifur Rahman · ০২:৩৭ অপরাহ্ণ

রাজধানীর দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা সিটি পরিচালনায় সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ঢাকা (২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.): ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটিতে নবনিযুক্ত প্রশাসকবৃন্দ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাদের কর্মকালে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার রয়েছে। এছাড়া নগর পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের ভিত্তিতে এই ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার…

বিস্তারিত পড়ুন →

প্রধান খবর

ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ২০২৬: পরিবর্তিত আমেরিকা ও উপেক্ষিত কংগ্রেস

ট্রাম্পের “স্টেট অব দ্য ইউনিয়ন” — পরিবর্তিত আমেরিকাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ কংগ্রেসে “স্টেট অব দ্য ইউনিয়ন” ভাষণ দিচ্ছেন একটি রাজনৈতিক দোলাচলে থাকা দেশকে সামনে রেখে। গত এক বছরে ট্রাম্পের প্রশাসন ঘরোয়া ও বৈদেশিক নীতিতে বড়খাট تغییر এনেছে এবং কংগ্রেসের ভূমিকা অনেকাংশে সীমাবদ্ধ বলে সমালোচনা…

বাংলাদেশ

মন্ত্রী থেকে মেয়র—তারপর কি জাতিসংঘের পথে?

রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোতে সম্প্রতি প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য নির্বাচনকে ঘিরে। ঢাকা-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ এক স্ট্যাটাসে…