← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৭ ফেব্রুয়ারি
১৯ ফেব্রুয়ারি › English
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

প্রথম দিনেই নীতিগত অবস্থান স্পষ্ট করলো বিএনপি সরকার

Saifur Rahman · ০২:২৯ অপরাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি বন্ধ, প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ না করা এবং রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ—জনস্বার্থে একাধিক সিদ্ধান্ত দিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার। প্রথম দিনেই দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

তারেক রহমানের সরকারের প্রথম দিনেই একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যা প্রশাসন, শিক্ষা, আইনশৃঙ্খলা ও জনসেবামূলক খাতে তাৎক্ষণিক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত এসব পদক্ষেপকে অনেকে “নীতিগত বার্তা” হিসেবে দেখছেন। বিচার বিভাগে কড়া বার্তা আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, “চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করা দরকার নেই।” তার এ বক্তব্য বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে—এমন বার্তাই এতে স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অভিযোগ ছিল এই অতিরিক্ত ফি নিয়ে। নতুন সরকারের এ সিদ্ধান্তকে শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ না করার নির্দেশ আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর চলাচলে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। অতীতে ভিআইপি চলাচলের কারণে দীর্ঘ যানজট ও দুর্ভোগ নিয়ে জনমনে…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ঘোষণা

স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজের আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে এবং কোনো প্রকার অবৈধ তদবির সহ্য করা…

বাংলাদেশ

নিউমিডিয়ার শক্তি কাজে লাগানোর ঘোষণা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

জনগণের জানার অধিকার সুরক্ষায় কাজ করবে তথ্য মন্ত্রণালয়: মন্ত্রী জহির উদ্দিন স্বপন ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার: নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকার গণতন্ত্রের একটি মৌলিক ভিত্তি এবং এই অধিকার সুরক্ষিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, মত…

বাংলাদেশ

প্রযুক্তি খাতে নতুন পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মন্ত্রণালয় পরিচালনার ঘোষণা: মন্ত্রী ফকির মাহবুব আনামঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের…

বাংলাদেশ

জনগণের আস্থা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের

অপচয় রোধ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ার ঘোষণা: মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সকালে বাংলাদেশ সচিবালয়-এ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

বাংলাদেশ

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের অঙ্গীকার নতুন প্রতিমন্ত্রীর

দায়িত্ব গ্রহণ করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব: জনবান্ধব ও জবাবদিহিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ার অঙ্গীকারদেশের যোগাযোগ খাতকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও আধুনিক করতে দায়িত্ব গ্রহণ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়ন এবং জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঢাকা, ১৮…