
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Desk Report · ০১:৫০ অপরাহ্ণ
জুলাই আন্দোলন–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ কঠিন সময় পার করছে। দলীয় কার্যক্রম সীমিত, নেতৃত্ব ছড়িয়ে–ছিটিয়ে পড়লেও তৃণমূল পর্যায়ে আস্থার কেন্দ্রবিন্দুতে এখনও আছেন শেখ হাসিনা।
জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সকল শ্রেণির নেতাকর্মীদের একটি বৃহৎ অংশ আত্মগোপনে চলে গেছে। দলের প্রধান শেখ হাসিনা প্রবল চাপের মুখে দেশত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এরূপ পরিস্থিতিতে দলের ভেতরে ও বাইরে বিভিন্ন রকম শঙ্কা এবং রাজনৈতিক অনাস্থা তৈরি হয়েছে। দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে দলের নেতাকর্মীরা সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিকভাবে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। মামলা, হামলা, ভাঙচুর এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অনুপস্থিতিতে দল অনেকটাই কোণঠাসা হয়ে আছে। এ দলের বিপুল সমর্থক থাকলেও বিভিন্ন অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এই সকল কিছুর মধ্যে দলীয় প্রধানের বার্তা তাদের মানসিক শেষ আশাটুকু বাঁচিয়ে রেখেছে। আওয়ামী লীগে দীর্ঘ সময়কালে নানা রকম বিতর্ক, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকলেও তাদের সমর্থকরা এখনো দল ও দলীয় প্রধানের ওপর অটল ও আস্থাশীল। দলের তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতা পর্যায়ের সকলেই শেখ হাসিনার প্রতিই আস্থাশীল। তারা মনে করে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে এলে তা অতীতের তুলনায় দ্বিগুণ শক্তিশালী ও সুসংগঠিত হবে। সরকার পতনের পর দলীয় বিভিন্ন নেতার মধ্যে মতবিরোধ ও অসন্তোষ থাকলেও শেখ হাসিনার বিষয়ে…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
সাময়িক অস্থিরতার আড়ালে যুক্তরাষ্ট্রই হতে যাচ্ছে আগামীর সেরা বিনিয়োগ গন্তব্য ভূমিকা
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা বাড়লেও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে শক্ত ও সম্ভাবনাময় বাজার হিসেবে রয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ও কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান নিয়ে তাৎক্ষণিকভাবে ঝুঁকির ইঙ্গিত দেখা গেলেও, বাস্তবতা বলছে—এই পদক্ষেপগুলোই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত…
