
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ০১:৩৯ অপরাহ্ণ
ইরানে চলমান গণআন্দোলন ও সরকারের কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। নৈতিক দৃঢ়তা ও কৌশলগত সংযমের সমন্বয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—নিপীড়িত মানুষের পাশে যুক্তরাষ্ট্র দাঁড়াবে, তবে দায়িত্বজ্ঞানহীন সংঘাতের পথে হাঁটবে না। এই অবস্থান প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী অথচ হিসেবি নেতৃত্বেরই প্রতিফলন।
ইরানের প্রতিবাদকারীদের ওপর নজিরবিহীন দমন–পীড়নের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন “সাহায্য আসছে”, তখন তিনি শুধু একটি হুমকি দেননি—তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে নীরব থাকবে না। তবে ট্রাম্পের নেতৃত্বের বৈশিষ্ট্য বরাবরই একপাক্ষিক আবেগ নয়; বরং শক্ত অবস্থানের সঙ্গে কৌশলগত ধৈর্য ও হিসাব–নিকাশ।সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাংবাদিকদের উদ্দেশে তার বক্তব্য—“আমরা দেখছি কীভাবে প্রক্রিয়াটি এগোয়”—এটি দুর্বলতা নয়, বরং একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের পরিচয়, যিনি যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত আবেগের বশে নয়, বাস্তবতার আলোকে নেন। ট্রাম্প জানেন, ইরানের মতো একটি জটিল ও আঞ্চলিকভাবে সংবেদনশীল শক্তির বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের প্রভাব হবে বহুমাত্রিক। তাই তিনি একদিকে যেমন কঠোর বার্তা দিচ্ছেন, অন্যদিকে তেমনই কূটনৈতিক ও গোয়েন্দা তথ্য যাচাই করে এগোচ্ছেন। এটি সেই একই ট্রাম্প, যিনি অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সাহসী ও সফল আঘাত হেনেছিলেন—যেখানে আগের প্রশাসনগুলো সিদ্ধান্তহীনতায় ভুগেছিল। অনেক সমালোচক ট্রাম্পের বক্তব্যকে অনিশ্চয়তা বলে ব্যাখ্যা করলেও বাস্তবে এটি তার সুপরিচিত কৌশল—শত্রুকে ধোঁয়ায় রাখা। যখন প্রতিপক্ষ নিশ্চিত হতে পারে না যুক্তরাষ্ট্র ঠিক কী করবে, তখন সেটিই যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা হয়ে ওঠে। ট্রাম্প নিজেও জানেন, এই…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
আমি কাউকে পাত্তা দিই না” — রয়টার্স সাক্ষাৎকারে ট্রাম্পের স্পষ্ট বার্তা
নিজের পথেই চলছেন ট্রাম্প গ্রিনল্যান্ড, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত এবং অর্থনীতির অবস্থা—এসব বিষয়ে জনমত, ব্যবসায়ী মহল এমনকি নিজ দলের রিপাবলিকানদের উদ্বেগ ট্রাম্প বারবার উড়িয়ে দেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আমেরিকানদের সমর্থন কম—রয়টার্স/ইপসোসের এমন একটি জরিপকে ট্রাম্প “ভুয়া” বলে আখ্যা দেন। পাওয়েলের…
