← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৭ জানুয়ারি
০৯ জানুয়ারি › English
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ: দ্বিপাক্ষিক টানাপোড়েনে ক্ষতির ভার কার ঘাড়ে?

Saifur Rahman · ০১:২৯ অপরাহ্ণ

বিশ্লেষণে স্পষ্ট, ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা সীমিত হওয়ায় ভারতের ক্ষতি সীমিত থাকলেও, বাংলাদেশ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েন অব্যাহত থাকলে, দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব দুই দেশের সাধারণ জনগণের ওপরই পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে চলমান অস্থিরতার মধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে বর্তমানে পর্যটক ভিসা ইস্যু করা হচ্ছে না। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকেও ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকেই সীমিত আকারে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া যে সীমিত করা হয়েছে, তা নিশ্চিত করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসা, কূটনৈতিক ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু থাকবে। ভিসা সংকটের পটভূমি এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান। ওই গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সাময়িকভাবে সব ধরনের…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

সরকারি চুক্তিতে চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে ভারত

ভারতের অর্থ মন্ত্রণালয় চীনা কোম্পানির জন্য সরকারি দরপত্রে অংশগ্রহণ সংক্রান্ত পাঁচ বছর পুরোনো বিধিনিষেধ বাতিল করার পরিকল্পনা করছে বলে দুইটি সরকারি সূত্র জানিয়েছে। এটি ভারতের চীন নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এই বিধিনিষেধ আরোপ করা হয়। এতে চীনসহ…