
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০১:২৩ অপরাহ্ণ
বাংলাদেশে সংঘটিত বলপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি ছিল সুপরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত অপরাধ—এমন ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে। প্রতিবেদনে গুমের নির্দেশদাতা, ভুক্তভোগীদের রাজনৈতিক পরিচয় এবং লাশ গুমের স্থান পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্যই কাজ করেছে—এমন চাঞ্চল্যকর ও ভয়াবহ তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন, এখনো অনেক ভুক্তভোগী অভিযোগ নিয়ে সামনে আসছেন। তাঁর মতে, দেশে গুমের প্রকৃত সংখ্যা চার থেকে ছয় হাজার পর্যন্ত হতে পারে। তিনি বলেন, ‘অনেক ভিক্টিম আমাদের সম্পর্কে জানেন না, কেউ দেশ ছেড়ে চলে গেছেন, আবার অনেকে ভয় ও নিরাপত্তাহীনতার কারণে অনরেকর্ড কথা বলতে রাজি হননি।’ কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে স্পষ্টভাবে প্রমাণিত…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
ট্রাম্পের নেতৃত্বে মাদুরো আটক ও আমেরিকায় বিচারের উদ্যোগ: আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নিকোলাস মাদুরোকে আটক করে আমেরিকায় বিচারের জন্য আনার উদ্যোগ আন্তর্জাতিক মহলে গভীর প্রশংসা অর্জন করেছে। ট্রাম্পের সমর্থকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি নরকো-সন্ত্রাসী নেতা আটক করার পদক্ষেপ নয়, বরং পশ্চিমী গোলার্ধে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি…
