← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৬ ডিসেম্বর
২৮ ডিসেম্বর › English
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

দেশে জঙ্গিবাদ নেই—এই দাবির মুখে হাসনাবাদের বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়াল

Saifur Rahman · ০১:১৭ অপরাহ্ণ

বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই—এমন দাবি যখন কিছু মহল থেকে জোরালোভাবে তোলা হচ্ছে, ঠিক সেই সময় কেরানীগঞ্জের হাসনাবাদে একটি মাদ্রাসায় ঘটে যাওয়া বিস্ফোরণ নতুন করে জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য ও আলামত ইঙ্গিত দিচ্ছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়; বরং চরমপন্থী কার্যক্রমের প্রস্তুতির অংশ হতে পারে। ফলে “সবই নাটক” বলার বয়ান এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে স্পষ্ট ফারাক ক্রমেই সামনে আসছে।

বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই—এমন দাবি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে জোরালোভাবে তোলা হচ্ছে। এমনকি একটি প্রভাবশালী দৈনিক পত্রিকাও অতীতের জঙ্গি ঘটনাগুলোকে “নাটক” হিসেবে প্রমাণ করার প্রচেষ্টায় নেমেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিস্ফোরণ সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। মাদ্রাসায় বিস্ফোরণ: তদন্তে উঠে আসছে চরমপন্থার আলামত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, হাসনাবাদের ওই মাদ্রাসায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটি কোনো দুর্ঘটনাজনিত গ্যাস লিক বা সাধারণ আগুনের ঘটনা নয়। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, সেখানে আত্মঘাতী হামলায় ব্যবহৃত হতে পারে—এমন বিস্ফোরক সামগ্রী প্রস্তুতের চেষ্টা চলছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া উপকরণ ও আলামত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টিকে চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযুক্ত ব্যক্তি ও অতীত সংশ্লিষ্টতা তদন্ত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ঘটনাটির সঙ্গে আল আমিন শেখ রাজিব নামের এক যুবকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি এর আগেও ২০১৭ সালে নারায়ণগঞ্জ থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন বলে নিরাপত্তা সংস্থার নথিতে উল্লেখ রয়েছে। সে সময় তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে,…

বিস্তারিত পড়ুন →