← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৩ ডিসেম্বর
২৫ ডিসেম্বর › English
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

ক্রিসমাস উপলক্ষে গোয়েন্দা সংস্থার কর্মীদের সম্মান জানালেন ডিএনআই তুলসি গ্যাবার্ড

CSB News USA · ০১:১৩ অপরাহ্ণ

যারা নীরবে কাজ করে দেশকে নিরাপদ রাখেন—ক্রিসমাসে তাদেরই সম্মান জানালেন ডিএনআই তুলসি গ্যাবার্ড।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড ক্রিসমাস উপলক্ষে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কর্মীদের অবদান ও সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত সপ্তাহে ওয়াশিংটনে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ODNI)-এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ডিএনআই গ্যাবার্ড এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, ক্রিসমাসের চেতনা ধারণ করে ওই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত গোয়েন্দা সদস্যদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে স্বীকৃতি জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের টিমের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন আমেরিকার জনগণ নিরাপদ, সুরক্ষিত ও স্বাধীনভাবে বসবাস করতে পারে। তাদের এই অসাধারণ অবদান সম্মান জানানোর জন্য আমরা একত্রিত হয়েছিলাম।” অনুষ্ঠানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং বৈদেশিক হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরা হয়। ডিএনআই গ্যাবার্ড আরও বলেন, গোয়েন্দা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই নীরবে ও আড়ালে থেকে কাজ করেন, কিন্তু দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্টের শেষে তিনি দেশবাসী ও গোয়েন্দা সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাইকে মেরি ক্রিসমাস।” বিশ্লেষকদের মতে, এই ধরনের স্বীকৃতি গোয়েন্দা সংস্থার কর্মীদের…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

চায়ের কাপে আর চা নয়, মানুষের মগজে ভরে যাচ্ছে

রাজধানী ঢাকার স্কাটন এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষিপ্ত ককটেলের আঘাতে ফুটপাতের একটি চায়ের দোকানে চা খেতে আসা এক অতি সাধারণ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে তার মাথার খুলি উড়ে যায়। কোনো যুদ্ধ নেই, কোনো দাঙ্গা ঘোষণা হয়নি—তবু দিনের আলোয় এভাবে একজন নিরীহ…