
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ১০:৪৬ পূর্বাহ্ণ
মোসাদ-যোগ থেকে রাষ্ট্রদ্রোহ, ঋণখেলাপি থেকে দুদক মামলা — দীর্ঘ কারাবাস, মামলা আর দলের ভেতর উপেক্ষিত এক আপোষহীন নেতা।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে রাষ্ট্রদ্রোহ, অর্থ আত্মসাত, মানি লন্ডারিংসহ মোট ৭৬টি মামলায় আসামি করা হয়। সবচেয়ে আলোচিত হয় মোসাদের এজেন্টের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা।দীর্ঘ আট বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি জামিনে মুক্তি পান। তবে মুক্তির পরও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা কার্যত উপেক্ষিত হয়ে পড়ে। দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান পুনর্গঠনে সক্ষম হন। কেউ কেউ ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক জীবন স্বাভাবিক করতে সক্ষম হলেও আসলাম চৌধুরী দলের “আপোষহীন ধারা”র প্রতিনিধি হিসেবে থেকে যান প্রান্তিক অবস্থানে। দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মুক্তির পর দলের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত রাখা হয়। তিনি যেসব মামলার কারণে বছরের পর বছর কারাগারে ছিলেন, সেগুলোর পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি দলীয় অভ্যন্তরের একটি অংশের ভূমিকাও ছিল বলে অভিযোগ রয়েছে তাঁর ঘনিষ্ঠদের। তাঁর ঘনিষ্ঠ এক সাবেক নেতা বলেন, “আসলাম ভাই ছিলেন মাঠের মানুষ, আপোষ করেননি। সেই কারণেই তিনি আজ দলের…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
পুতিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মস্কো, ২৩ অক্টোবর — ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি, রোসনেফট (Rosneft) ও লুকওইল (Lukoil)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই পদক্ষেপের পর বৈশ্বিক তেলের দাম প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা একটি কৌশলগত ও…
