← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৪ অক্টোবর
০৬ অক্টোবর › English
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

১৭ বছর পর গণতান্ত্রিক পরিবেশে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও শার্শার উন্নয়ন ভাবনা

Shamim Ashraf · ১০:১২ পূর্বাহ্ণ

কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের অনলাইন নেটওয়ার্ক বিএনপিকে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে ছোট করার চেষ্টা করছে। “জামায়াতে ইসলামী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে জনগণের চোখে অগ্রহণযোগ্য করে তুলতে চায়,”

দীর্ঘ ১৭ বছর পর ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।তিনি বলেন, “প্রথমেই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, যেখানে জনগণ শান্তিতে বসবাসের সুযোগ পাচ্ছে।” নুরুজ্জামান লিটন জানান, বিএনপি সবসময় দেশের জনগণের পাশে থেকেছে এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত বিএনপি কখনোই চাঁদাবাজি বা দখলদারদের প্রশ্রয় দেয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা একটি চাঁদাবাজ-মুক্ত, সুশাসিত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও অভিযোগ করেন, কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের অনলাইন নেটওয়ার্ক বিএনপিকে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে ছোট করার চেষ্টা করছে। “জামায়াতে ইসলামী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে জনগণের চোখে অগ্রহণযোগ্য করে তুলতে চায়,” বলেন লিটন। শার্শার উন্নয়ন পরিকল্পনাশার্শা ও বেনাপোল সীমান্ত এলাকা বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র উল্লেখ করে নুরুজ্জামান লিটন বলেন, “এই অঞ্চলে অধিকাংশ মানুষ কৃষিনির্ভর ও বেকার। আমরা চাই, এখানকার যুবসমাজকে কারিগরি শিক্ষার…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

প্রফেসর ইউনুসের নেতৃত্বে অগ্রসর বাংলাদেশের ঐক্যমত্য কমিশন

খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫: খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান…

বাংলাদেশ

কিছু মিডিয়ায় বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রচারের চেষ্টা করছে

শার্শা, ৫ অক্টোবর ২০২৫: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির যে অভিযোগ উঠেছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, দল এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো প্রকার চাঁদাবাজ বা দখলদারদের প্রশ্রয় দেওয়া হবে না। শার্শা উপজেলা বিএনপির…