← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৮ আগস্ট
২০ আগস্ট › English
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

ট্রাম্প–ইউরোপীয় নেতাদের আলোচনায় বিশ্ব শান্তির অগ্রগতি, কিন্তু গা'জা এখনো রক্তাক্ত!

Staff Reporter · ০৯:১৩ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠক : ট্রাম্প–ইউরোপীয় আলোচনায় বিশ্ব শান্তির পথে অভাবনীয় অগ্রগতি; তবে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২,০০০ ফিলিস্তিনি, মুসলিম বিশ্বের নীরবতা প্রশ্নবিদ্ধ।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক “ঐতিহাসিক মোড়” হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান, বিশ্ব নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক দ্রুত আয়োজন করা যায়। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধের সমাপ্তি ঘটানো এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।” যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা আশা করছেন, শিগগিরই পুতিন–জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “শান্তি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এ যুদ্ধে আর কোনো শিশুর প্রাণ হারানো উচিত নয়।” বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে শুধু ইউক্রেন নয়, বৈশ্বিক পর্যায়ে শান্তি প্রক্রিয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা: ৬২,০০০ ফিলিস্তিনি নিহতঅন্যদিকে মধ্যপ্রাচ্যে চলছে এক ভিন্ন বাস্তবতা। প্রায় দুই বছরের লাগাতার ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই গাজায় নিহত হয়েছে ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি। প্রতিদিনের বোমাবর্ষণ, অনাহার, খাদ্যের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষকে হত্যার…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারপর বিদায়: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা করেছেন যে, সরকার দৃঢ়প্রতিজ্ঞ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে এবং ওই মাসেই সরকার বিদায় নেবে।তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো।” অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ডে…