ব্রেকিং
ব্যানন কেন আতঙ্কিত? ট্রাম্পের নতুন কর্মীপ্রধান কি ভাঙতে চলেছেন ব্রিটেনের সঙ্গে সম্পর্ক?যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া কঠিন হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য আসছে নতুন কঠোর নিয়মট্রাম্পের সমর্থনে এনভিডিয়ায় ফেরার আলোচনায় জেনসেন, চীন গুপ্তচর বিতর্কে নতুন মোড় ওয়াশিংটনট্রাম্পের হোয়াইট হাউসে চীন নিয়ে গোপন দ্বন্দ্ব, জেনসেন হুয়াংএর পতনে ফাঁস সবযুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, ভিসা জটিলতা ও ব্যয় বাড়ায় সংকটে বিশ্ববিদ্যালয় গুলো
নাগরিক সংবাদ

বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ

বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ
ছবি: রাজিবুল ইসলাম রক্তিম

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি (রেজিঃ নং-৯১২)-এর উদ্যোগে সদস্যদের মাঝে ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর সংগঠনের থানা রোডস্থ কার্যালয়ে আয়োজিত এ পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম এবং ধর্মীয় সম্পাদক মনির মন্ডল।

ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্যদের পরিচয় নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক ব্যবস্থাপনার আওতায় সদস্যদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নাগরিক সংবাদ পাঠকদের লেখা; প্রকাশের আগে সিএসবি নিউজের সম্পাদকেরা যাচাই করেন। এগুলো সিএসবি নিউজের নিজস্ব প্রতিবেদন নয়।

আপনার এলাকায় কিছু ঘটছে? বিশ্বকে জানান। অর্জন করুন সিএসবি নিউজ কন্ট্রিবিউটর ব্যাজ।

আপনার এলাকার খবর দিন

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।