ব্রেকিং
ব্যানন কেন আতঙ্কিত? ট্রাম্পের নতুন কর্মীপ্রধান কি ভাঙতে চলেছেন ব্রিটেনের সঙ্গে সম্পর্ক?যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া কঠিন হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য আসছে নতুন কঠোর নিয়মট্রাম্পের সমর্থনে এনভিডিয়ায় ফেরার আলোচনায় জেনসেন, চীন গুপ্তচর বিতর্কে নতুন মোড় ওয়াশিংটনট্রাম্পের হোয়াইট হাউসে চীন নিয়ে গোপন দ্বন্দ্ব, জেনসেন হুয়াংএর পতনে ফাঁস সবযুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, ভিসা জটিলতা ও ব্যয় বাড়ায় সংকটে বিশ্ববিদ্যালয় গুলো
সম্ভাবনা

ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম

AnonymousUser5269নাম প্রকাশে অনিচ্ছুক কন্ট্রিবিউটর সাঁথিয়া, পাবনা ·
ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
ছবি: AnonymousUser5269

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বৈশ্বিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘অ্যাগোরা’ (Agora) থেকে শিশু সুরক্ষা ও শিক্ষাবিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার শিক্ষার্থী আবু ছাহিম।

আবু ছাহিম সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মো. ফজলুল হকের সন্তান। সম্প্রতি ইউনিসেফের ‘Child Safeguarding in Coordination of Education and Other Clusters/AoRs’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ সনদ অর্জন করেন।

আবু ছাহিম বোয়াইলমারী কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ২০২৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.১৪ পেয়ে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সাহিত্যচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জাতীয় পর্যায়ের গল্প লেখা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তাঁর।
তাঁর এ অর্জনে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

নাগরিক সংবাদ পাঠকদের লেখা; প্রকাশের আগে সিএসবি নিউজের সম্পাদকেরা যাচাই করেন। এগুলো সিএসবি নিউজের নিজস্ব প্রতিবেদন নয়।

আপনার এলাকায় কিছু ঘটছে? বিশ্বকে জানান। অর্জন করুন সিএসবি নিউজ কন্ট্রিবিউটর ব্যাজ।

আপনার এলাকার খবর দিন

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।