রাষ্ট্রপতি পদে ড. ইউনুস—গুঞ্জন নাকি বাস্তব সম্ভাবনা?
গুঞ্জন, আলোচনা নাকি বাস্তব রাজনৈতিক সমীকরণ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস কি এবার রাষ্ট্রপতি হচ্ছেন? সংস্কারের ধারাবাহিকতা, আন্দোলনকারীদের আস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
রাষ্ট্রপতি পদে ড. ইউনুস—গুঞ্জন নাকি বাস্তব সম্ভাবনা?
ড. মোহম্মদ ইউনুস কে জোর গুঞ্জন চলছে তিনি কি রাষ্ট্রপতি হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পূনরায় তিনি এ দায়িত্বে থাকবেন কিনা বা তাকে মনোনিত করা হবে কিনা এটা নিয়ে জোর আলোচনা চলছে।
প্রকৃত সংস্কারের আস্তা....
৫ আগষ্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থকে নির্বাচনের এই যাত্রার পুরোটাতেই ড. ইউনুস সংস্কারমূখী ও জুলাই আন্দোলনকারীদের দাবী আদায়ে ছিল একচেটিয়া। এত তিনি তাদের আস্তা যেমন অর্জন করেছেন সমালোচিতও হয়েছেন প্রবল ভাবে। জুলাই যোদ্ধা দায়মুক্তি থেকে শুরু করে তাদের যেকোন দাবী মিটাতে ইউনুস সরকার সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। তাদের অনেক বিতর্কিত কার্যকলাপেও তিনি নিরব ছিলেন। তিনি বার বার বিভিন্ন বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনি তাদের নিয়োগকৃত। জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ দল গঠন করলে তাদের বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম থেকে শুরু করে প্রশাসনিক সকল পদক্ষেপে ইউনুস সরকার নিয়ামকের কাজ করেছে। অনেকেই মনে করছেন - জুলাই যোদ্ধাদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও দাবীকৃত সংস্কারকে বাস্তবায়নে ড. ইউনুসকে রাষ্ট্রপতি করা যেতে পারে।
চুক্তির স্বচ্ছতা
অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় তিনি বা তার সরকার বেশ কিছু চুক্তি করেছেন যা অনেক অস্বচ্ছ ও পুরোপুরি বাস্তবায়িত নয়। এসব চুক্তির প্রকৃত শর্ত ও বাস্তবায়নের জন্য তাকে দায়িত্ব রেখে সরকার পরিচালনায় সুবিধা হবে।
অর্থনৈতিক মানদন্ড....
আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তা খুবই আশংকাজনক। যুক্তরাষ্ট্রের সাথে করা বড় চুক্তির বিপুল অর্থ, এই ১৭ মাসে জিডিপি হ্রাসে আর্থিক ক্ষয়ক্ষতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া ঋন এর প্রকৃত ব্যবস্থাপনা নতুন সরকারের জন্য প্রবল ঝুকি তৈরি করতে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন - ড. মোহাম্মদ ইউনুসকে রেখে এসব আর্থিক বিষয়ের ব্যবস্থাপনা ও বিদেশী বিনিয়োগ নিশ্চিতকরনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক সম্পর্ক...
ড. মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী একজন খ্যাতীমান লোক যার পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের সাথে সখ্যতা রয়েছে। দেশের এই ভঙ্গুর অবস্থায় কূটনৈতিকভাবে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে তিনি সহায়ক ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডেভিড বার্গম্যান এক বিবৃতিতে বলেন-ড. ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখার বিষয়ে জনমতের একটি অংশকে ইতিবাচক মনে হয়েছে