সাবেক ভালোবাসার বিলাসবহুল উপহারের টাকা ফেরত চেয়ে আদালতে ব্যর্থ প্রেমিকের মামলা খারিজ

<h3><span style="font-kerning: none;">প্রেমের আবেগে কোটি টাকার বিলাসবহুল উপহার, বিদেশ ভ্রমণ কিংবা জীবনবিমার খরচ বহন করার পর সম্পর্ক ভেঙে গেলে কি সেই টাকা ফেরত পাওয়া সম্ভব? সম্প্রতি সিঙ্গাপুরের হাইকোর্

সাবেক ভালোবাসার বিলাসবহুল উপহারের টাকা ফেরত চেয়ে আদালতে ব্যর্থ প্রেমিকের মামলা খারিজ

সাবেক ভালোবাসার বিলাসবহুল উপহারের টাকা ফেরত চেয়ে আদালতে ব্যর্থ প্রেমিকের মামলা খারিজ


প্রেমের আবেগে কোটি টাকার বিলাসবহুল উপহার, বিদেশ ভ্রমণ কিংবা জীবনবিমার খরচ বহন করার পর সম্পর্ক ভেঙে গেলে কি সেই টাকা ফেরত পাওয়া সম্ভব? সম্প্রতি সিঙ্গাপুরের হাইকোর্ট এক চূড়ান্ত রায়ে জানিয়ে দিয়েছে, স্বেচ্ছায় দেওয়া উপহার বা অনুদান সম্পর্ক ভেঙে যাওয়ার পর কোনোভাবেই ঋণ হিসেবে দাবি করা যায় না।


সিঙ্গাপুরের লজিস্টিকস কোম্পানির প্রধান নির্বাহী চন্দর আগরওয়াল তার সাবেক প্রেমিকা ফেলিশিয়া লির পেছনে প্রায় চার কোটি পঞ্চান্ন লাখ টাকা খরচ করেছিলেন। তাদের সম্পর্কের শুরু ২০১৯ সালে একটি বিমানে পরিচয়ের মাধ্যমে। পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তারা নিবিড় প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। এই সময়ের মধ্যে প্রেমিক আগরওয়াল তার প্রেমিকা লির জন্য কেনাকাটা, বিলাসবহুল ভ্রমণ, অ্যাপার্টমেন্ট সাজাতে বিশেষজ্ঞের পারিশ্রমিক এবং বিমার কিস্তিসহ যাবতীয় ব্যয় নিজের পকেট থেকেই মেটান।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর আগরওয়াল দাবি করেন, এই অর্থগুলো ছিল সুদমুক্ত ঋণ। তিনি আদালতের দ্বারস্থ হয়ে প্রেমিকার কাছ থেকে এই বিপুল অর্থ আদায়ের জন্য মামলা দায়ের করেন। তবে আদালতের রায়ে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, এগুলো ভালোবাসা থেকে দেওয়া উপহার ছিল এবং এর পেছনে কোনো ঋণের চুক্তি বা অর্থ ফেরত দেওয়ার শর্ত ছিল না। প্রমাণ হিসেবে আদালত দেখতে পান, আগরওয়াল নিজেই বিভিন্ন সময় লিকে আশ্বস্ত করেছিলেন যে এই অর্থের পেছনে কোনো দেনাপাওনার হিসাব নেই। বিচারক মন্তব্য করেন, গভীর অনুরাগ থেকে পাওয়া উপহারগুলো সম্পর্ক তিক্ত হওয়ার পর ক্ষোভ থেকে টাকা আদায়ের বাহানা মাত্র। আদালত এই মামলা সম্পূর্ণ খারিজ করে দেন।


সিএসবি নিউজ-এর আরও খবর