নারায়নগঞ্জের একটি মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ বলে জানিয়েছে পুলিশ

নারায়নগঞ্জের একটি মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নারায়নগঞ্জের একটি মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার


নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি তাক থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নাসির উদ্দিন প্রায় ২০ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। শনিবার দুপুরে তিনি মসজিদের দ্বিতীয় তলার একটি তাকের ওপর পিস্তল ও গুলি দেখতে পান। পরে বিষয়টি আড়াইহাজার থানায় জানানো হলে দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, অস্ত্রগুলো কখন এবং কীভাবে মসজিদের তাকের ওপর রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ম্যাগাজিন লুট হয়েছিল। উদ্ধার হওয়া একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি ওই লুট হওয়া অস্ত্রের অংশ।

পুলিশের ধারণা, অস্ত্র লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরে পুলিশের অভিযানের আশঙ্কায় সেগুলো মসজিদের তাকের ওপর রেখে যেতে পারেন। তবে অস্ত্রগুলো সেখানে কীভাবে পৌঁছেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিএসবি নিউজ-এর আরও খবর