পূর্ব সুইজারল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
পূর্ব সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং গুরুতর আহত হয়েছে অন্তত চল্লিশ জন যাত্রী।
পূর্ব সুইজারল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
সুইজারল্যান্ডের গ্রাউবুয়েনডেন অঞ্চলের সুশ এবং জেরনেজ গ্রামের মধ্যবর্তী একটি নির্মাণাধীন সড়কে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। ডাচ পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সুরক্ষাবেষ্টনীতে প্রচণ্ড জোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। বাসটিতে চালকসহ মোট ৪৫ জন যাত্রী উপস্থিত ছিলেন।
ঘটনার পর স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে ৭টি হেলিকপ্টার এবং ১৩টি জরুরি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। উল্টে যাওয়া বাস থেকে যাত্রীদের বের করে আনতে উদ্ধারকর্মীরা বিশেষ করাত দিয়ে বাসের কাঠামো কেটে ভেতরে প্রবেশ করেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ ও সরকারি কর্মকর্তারা দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনায় অন্য কোনো যানবাহনের সম্পৃক্ততা ছিল না।