প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ রহমান

বাংলাদেশিদের গর্ব, সিডনির ক্যামডেন কাউন্সিলে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন এলিজা আজাদ রহমান।

প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ রহমান

প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ রহমান


বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর এলিজা আজাদ রহমান অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিলের সভায় কাউন্সিলরদের ভোটে তিনি এ পদে নির্বাচিত হন। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন। 

এই নিয়োগকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে তাকে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এলিজার এই সাফল্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। কমিউনিটি নেতারা মনে করছেন, তার এই অর্জন অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের অংশগ্রহণে উৎসাহ সৃষ্টি করবে। ক্যামডেন কাউন্সিলও সামাজিক যোগাযোগমাধ্যমে এলিজা আজাদ রহমানকে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর