ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, ৪,৮০০ ট্রাফিক পুলিশ মোতায়েন

১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিভিআইপি (VVIP) চলাচল নির্বিঘ্ন রাখতে প্রায় ৪,৮০০ ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে রাজধানীর ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ ও রুট পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হয়েছে

ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, ৪,৮০০ ট্রাফিক পুলিশ মোতায়েন

ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, ৪,৮০০ ট্রাফিক পুলিশ মোতায়েন


১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিভিআইপি (VVIP) চলাচল নির্বিঘ্ন রাখতে প্রায় ৪,৮০০ ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে রাজধানীর ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ ও রুট পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১১ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এএনআইয়ের তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সম্মেলনকে ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং ভিভিআইপি চলাচলের জন্য নির্ধারিত সড়ক ও রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিদেশি প্রতিনিধিদল ও ভিভিআইপি বহরের চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণে রাজধানীতে প্রায় ২২টি ডাইভারশন পয়েন্ট ব্যবহার করা হবে।

সম্মেলনে অংশ নেওয়া বিশিষ্ট অতিথিদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রায় ৪,৮০০ ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিদেশি প্রতিনিধিদের থাকার সম্ভাবনা রয়েছে—এমন প্রায় ১০টি বড় হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর আরও ১২টি গুরুত্বপূর্ণ স্থানেও বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ভারত ২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। মূল ব্রিকস নেতৃবৃন্দের সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। এর আগে ১১ সেপ্টেম্বর ব্রিকস বিজনেস ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মূল প্রতিবেদন : দ্য টাইমস অফ ইন্ডিয়া 

সিএসবি নিউজ-এর আরও খবর