প্রতিরোধ চলবে, যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে - ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনুশোচনা’ করতে হবে

প্রতিরোধ চলবে, যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে - ইরানের প্রেসিডেন্ট

প্রতিরোধ চলবে, যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে - ইরানের প্রেসিডেন্ট


ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনুশোচনা’ করতে হবে।

পেজেশকিয়ান লেখেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধের বিরোধিতা করেছে এবং সংঘাত উসকে দেওয়া থেকে বিরত থাকাকেই জনগণের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার পথ হিসেবে বিবেচনা করেছে।”

তিনি আরও বলেন, “তবে আজ পর্যন্ত যেভাবে ইরান আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে, সেভাবেই পূর্ণ শক্তি দিয়ে এই প্রতিরোধ অব্যাহত রাখবে—যতক্ষণ না আগ্রাসনকারীরা চরম অনুশোচনায় পড়তে বাধ্য হয়। একই সঙ্গে ইরান মহান ইরানি জাতির অধিকার রক্ষার দায়িত্ব পালন করে যাবে।”

সূত্র: ফক্স নিউজ 

সিএসবি নিউজ-এর আরও খবর