যুক্তরাষ্ট্রের স্কুলব্যবস্থা নিয়ে সন্তুষ্টি ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের K-12 শিক্ষা ব্যবস্থার মান নিয়ে জনগণের সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গ্যালাপ ও ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশনের আগস্টের জরিপ অনুযায়ী, মাত্র ৩২% মার্কিন প্রাপ্তবয়স্ক বলেছেন তারা দেশের স্কুলব্যবস্থা নিয়ে “সম্পূর্ণ বা কিছুটা সন্তুষ্ট”

যুক্তরাষ্ট্রের স্কুলব্যবস্থা নিয়ে সন্তুষ্টি ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের স্কুলব্যবস্থা নিয়ে সন্তুষ্টি ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন


যুক্তরাষ্ট্রের K-12 শিক্ষা ব্যবস্থার মান নিয়ে জনগণের সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গ্যালাপ ও ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশনের আগস্টের জরিপ অনুযায়ী, মাত্র ৩২% মার্কিন প্রাপ্তবয়স্ক বলেছেন তারা দেশের স্কুলব্যবস্থা নিয়ে “সম্পূর্ণ বা কিছুটা সন্তুষ্ট”।

দুই বছরে এই হার ১১ শতাংশ পয়েন্ট কমেছে—যা ২৭ বছর আগে গ্যালাপ এই বিষয়ে জরিপ শুরু করার পর সর্বনিম্ন।

অন্যদিকে, অসন্তুষ্ট মানুষের হার বেড়ে হয়েছে ৬৭%।

শিক্ষাবিদ ও স্কুলনীতি বিশেষজ্ঞরা বলেছেন, ফলাফলটি উদ্বেগজনক হলেও অপ্রত্যাশিত নয়। তাদের মতে, ট্রাম্প প্রশাসন স্কুলগুলোকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত করায় জনআস্থা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: এ্যাসোসিয়েট প্রেস

সিএসবি নিউজ-এর আরও খবর