
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ০৯:৫০ পূর্বাহ্ণ
গত জুন মাসে স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখে ঠেলে দিল ইরান। আন্তর্জাতিক জলসীমায় তেহরানের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাণিজ্যিক জাহাজে বেআইনি হামলার জেরে অবশেষে ভেঙে পড়েছে বহুল আলোচিত 'ইসলামাবাদ মেমোরেন্ডাম'। ইরানের এই চুক্তি লঙ্ঘনের জবাবে মার্কিন সামরিক বাহিনী তাদের শক্তিমত্তার জানান দিয়ে ইরানের অভ্যন্তরে স্মরণকালের তীব্র বিমান হামলা চালিয়েছে
গত জুন মাসে স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখে ঠেলে দিল ইরান। আন্তর্জাতিক জলসীমায় তেহরানের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাণিজ্যিক জাহাজে বেআইনি হামলার জেরে অবশেষে ভেঙে পড়েছে বহুল আলোচিত 'ইসলামাবাদ মেমোরেন্ডাম'। ইরানের এই চুক্তি লঙ্ঘনের জবাবে মার্কিন সামরিক বাহিনী তাদের শক্তিমত্তার জানান দিয়ে ইরানের অভ্যন্তরে স্মরণকালের তীব্র বিমান হামলা চালিয়েছে। যেভাবে চুক্তি লঙ্ঘন করল তেহরান চলতি বছরের ১৭ জুন পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল শর্তই ছিল—উভয় পক্ষ সব ধরনের সামরিক উস্কানি ও অভিযান থেকে বিরত থাকবে। কিন্তু ইরান সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ 'হরমুজ প্রণালী'র ওপর জোরপূর্বক নিজেদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে অবৈধভাবে টোল আদায়ের উদ্দেশ্যে ৬ এবং ৭ জুলাই তিনটি বাণিজ্যিক মালবাহী জাহাজে অতর্কিত হামলা চালায় ইরানি বাহিনী। আন্তর্জাতিক আইন ও শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করে ইরানের এই বেপরোয়া আচরণের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতে বাধ্য হন যে, ইরানের সাথে শান্তি চুক্তি "সম্পূর্ণ…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা, দলীয় সহকর্মীদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনাও রয়েছে- রয়টার্স
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, দেশে ফিরলে তাঁর মৃত্যুর ঝুঁকি রয়েছে। তিনি জানান, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি বলে জানান তিনি। শেখ…
