
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০৯:০৫ পূর্বাহ্ণ
নিখোঁজ নেতা’কে ঘিরে আন্দোলন, প্রতিবাদ ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টে যায় পুরো ঘটনা। পুলিশের তদন্তে উদ্ধার হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদ প্রধানের বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মামলা।
ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে শিবিরের কেন্দ্রীয় নেতা: ‘নিখোঁজ’ দাবির পর পুলিশের তদন্তে ভিন্ন চিত্র, নৈতিকতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ঢাকা | আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধানকে ঘিরে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে তাকে ‘নিখোঁজ’ দাবি করে দেশব্যাপী উদ্বেগ, প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে কর্মসূচি পালন করা হলেও পরে পুলিশের তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। একইসঙ্গে তার বিরুদ্ধে এক তরুণীর করা ধর্ষণ, বিয়ের প্রলোভন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জিসান আহমেদ প্রধানকে কেউ অপহরণ করেনি; বরং তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। পরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজের অভিযোগ ও দেশব্যাপী প্রচারণা ঘটনার শুরু ১১ জুন রাতে। জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন দাবি করে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরপরই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অফিসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে তাকে উদ্ধারের দাবিতে ব্যাপক…
বিস্তারিত পড়ুন →