
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ০৫:১৩ অপরাহ্ণ
বিশ্ব কূটনীতিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, বিশ্বাস এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান: বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক বিজয় আন্তর্জাতিক ডেস্ক | নিউইয়র্ক বিশ্ব কূটনীতিতে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, বিশ্বাস এবং দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একজন বাংলাদেশির জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়; বরং বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি। সরকারের মতে, এই সাফল্যের পেছনে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সীমিত সময়ের মধ্যে বাংলাদেশের সমন্বিত কূটনৈতিক প্রচারণা এবং ড. খলিলুর রহমানের আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গ্রহণযোগ্যতা। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় নির্বাচনের আগে হাতে ছিল তিন মাসেরও কম সময়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান…
বিস্তারিত পড়ুন →