
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
M Rayhan Kabir · ০৪:৫০ অপরাহ্ণ
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে যখন আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে, তখন নতুন গবেষণায় উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ এক বাস্তবতা — মিয়ানমারের ধারাবাহিক genocide denial বা গণহত্যা অস্বীকার। গবেষণাটি দেখিয়েছে, এই অস্বীকার ন্যায়বিচার, জবাবদিহিতা এবং পুনর্মিলনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষকের অনন্য সাফল্য রোহিঙ্গা গণহত্যা ও আন্তর্জাতিক আইন গবেষণায় এম. পিজুয়ার হোসেনের দ্বৈত আন্তর্জাতিক স্বীকৃতি সিএসবি নিউজ ইউএসএ | বিশেষ প্রতিবেদন বাংলাদেশি গবেষক ও আইনবিদ M Pizuar Hossain আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে নতুন গৌরব যোগ করেছেন। অস্ট্রেলিয়ার খ্যাতনামা Monash University Faculty of Law তাঁর গবেষণা নিবন্ধকে ২০২৪ ও ২০২৫ সালের জন্য “Winner” এবং “Honourable Mention (Runner-up)” পুরস্কারে ভূষিত করেছে। এই সম্মাননা প্রদান করা হয় “Monash Law Emeritus Professor H.P. Lee Student Publication Prize”-এর আওতায়, যা মনাশ ল’ স্কুলের অন্যতম মর্যাদাপূর্ণ গবেষণা পুরস্কার হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং গণহত্যা বিষয়ক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান লাভ করেন। বিজয়ী গবেষণা: রোহিঙ্গা গণহত্যা অস্বীকারের বিরুদ্ধে ট্রানজিশনাল জাস্টিস প্রথম পুরস্কারপ্রাপ্ত গবেষণা নিবন্ধের শিরোনাম: “Transitional justice to address genocide denial: a case study of the Rohingya in Myanmar” এই গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল International Annals of Criminology-এ, যা প্রকাশ করে Cambridge University Press। গবেষণাটিতে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পর “genocide denial” বা গণহত্যা অস্বীকারের প্রবণতা কীভাবে ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে, তা বিশ্লেষণ করা হয়েছে।…
বিস্তারিত পড়ুন →