
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০১:৩৪ অপরাহ্ণ
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: রাজশাহীতে তথ্য ও সম্প্রচার সচিব
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় ধরে চলা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার কারণে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। অনেক বছর পর একটি গণভোটের মাধ্যমে জনগণ আবারও সেই অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, “কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন ও কাঙ্ক্ষিত সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।” মঙ্গলবার সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬’ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, গণভোট হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নাগরিকের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবারের গণভোটে চারটি প্রশ্নের মাধ্যমে মোট ১১–১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। গণভোটে অন্তর্ভুক্ত সংস্কার বিষয়গুলো ব্যাখ্যা করে তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে— দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না; সংবিধান সংশোধনে একক ক্ষমতা থাকবে না এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে পুনরায় গণভোট আয়োজন করতে হবে; সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, কারণ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী; ক্ষমতার ভারসাম্য…
বিস্তারিত পড়ুন →