← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২১ ডিসেম্বর
২৩ ডিসেম্বর › English
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

পদত্যাগের গুঞ্জন নাকচ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন, নিরাপত্তা ও ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

Desk Report · ০১:১১ অপরাহ্ণ

পদত্যাগের গুঞ্জন নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পদত্যাগ করলে এখানে বসতাম না।” সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি নির্বাচন নিরাপত্তা, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা প্রস্তুতি এবং সাম্প্রতিক সহিংস ঘটনার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

ঢাকা: পদত্যাগের গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পদত্যাগ করলে এখানে বসতাম না।” সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, এবং জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার হামলাপ্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, উভয় পত্রিকার সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে। শরিফ ওসমান হাদি হত্যা: মূল হোতা এখনও পলাতকইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম খান কোথায় আছেন—এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আসামি…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

কূটনৈতিক নিরাপত্তা থেকে বাণিজ্য—ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি কতটা ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য?

ভারত–বাংলাদেশ সম্পর্ক বর্তমানে এক গভীর সংকটের দিকে এগোচ্ছে। দ্য ডেইলি স্টারের “India-Bangladesh relations moving towards crisis” শিরোনাম শুধু একটি সতর্কবার্তা নয়, বরং সাম্প্রতিক বাস্তবতারই প্রতিফলন। ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে যে চাপ তৈরি হয়েছিল, সাম্প্রতিক কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ঘটনাগুলো সেই সংকটকে…

প্রধান খবর

“আমেরিকাকে ভালোবাসলেই যথেষ্ট”—টার্নিং পয়েন্ট সম্মেলনে ঐক্যের বার্তা দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রক্ষণশীল আন্দোলনটি এমন সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত যারা “আমেরিকাকে ভালোবাসে।” তবে তিনি রিপাবলিকান পার্টির ভেতরে ক্রমবর্ধমান ইহুদি-বিরোধী (অ্যান্টিসেমিটিক) বক্তব্য ও বিতর্কের বিষয়ে সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানান। এ বিতর্ক ঘিরেই টার্নিং পয়েন্ট ইউএসএ (Turning Point USA)-এর বার্ষিক সম্মেলনের…

বাংলাদেশ

“রাজনৈতিক হত্যার জন্য আমাকে ফেরত ডাকা যাবে না”: শেখ হাসিনা

নয়াদিল্লি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সহিংসতা এখন স্বাভাবিক হয়ে গেছে এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছে না বা অস্বীকার করছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ককে…